ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

 নওগাঁর সাপাহারে অবৈধ ভাবে কৃষিজমিতে ইটভাটা নির্মাণের অভিযোগে মোবাইলে কোর্টের বিশেষ অভিযান ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৈধ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় নতুন নির্মাণাধীন ‘স্টার ব্রিকস্’ নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো.রাশেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,একটি মহল ইটভাটা স্থাপনের বৈধ কাগজপত্র ছাড়ায় কৃষিজমিতে ইট ভাটা স্থাপনের কার্যক্রম শুরু করে। 

বিষয়টি জানতে পেরে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ অবৈধভাবে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সতর্ক ভাটার মালিককে সতর্ক করেছিলেন।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অমান্য করে তারা ভাটার নির্মাণ কাজ অব্যাহত রাখে। এদিকে রোববার বিকেলে ওই অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় ভাটার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

একই সাথে বৈধ কাগজপত্র ছাড়া ইটভাটা স্থাপনের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ সহ ভাটা নির্মাণে ব্যবহৃত সকল নির্মাণ সামগ্রী নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য মালিক পক্ষের নিকট থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

উল্লেখ্য যে পরিবেশ ও আইনবিধি লঙ্ঘন করে অবৈধ ইটভাটা স্থাপনের বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

 নওগাঁর সাপাহারে অবৈধ ভাবে কৃষিজমিতে ইটভাটা নির্মাণের অভিযোগে মোবাইলে কোর্টের বিশেষ অভিযান ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৈধ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় নতুন নির্মাণাধীন ‘স্টার ব্রিকস্’ নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো.রাশেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,একটি মহল ইটভাটা স্থাপনের বৈধ কাগজপত্র ছাড়ায় কৃষিজমিতে ইট ভাটা স্থাপনের কার্যক্রম শুরু করে। 

বিষয়টি জানতে পেরে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ অবৈধভাবে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সতর্ক ভাটার মালিককে সতর্ক করেছিলেন।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অমান্য করে তারা ভাটার নির্মাণ কাজ অব্যাহত রাখে। এদিকে রোববার বিকেলে ওই অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় ভাটার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

একই সাথে বৈধ কাগজপত্র ছাড়া ইটভাটা স্থাপনের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ সহ ভাটা নির্মাণে ব্যবহৃত সকল নির্মাণ সামগ্রী নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য মালিক পক্ষের নিকট থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

উল্লেখ্য যে পরিবেশ ও আইনবিধি লঙ্ঘন করে অবৈধ ইটভাটা স্থাপনের বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ