নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর ২টায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ প্রচারণা পরিচালনা করা হয়।
প্রচারণাকালে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার মুদি দোকান, খাবার হোটেল, ফলের দোকান, ফার্মেসি, কাপড়ের দোকান, হার্ডওয়্যার ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পথচারীদের একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। এ সময় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর প্লাস্টিক ও পলিথিনের বিরূপ প্রভাব তুলে ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রচারণাকালে সংশ্লিষ্টদের জানানো হয়, একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। নির্দেশনা অমান্য করে আইন ভঙ্গ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন এ সচেতনতামূলক প্রচারণায় নেতৃত্ব দেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন