ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় দুটি বাসের সংঘর্ষে মো. রাব্বি মিয়া (২৪) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি মিয়া বরিশালের পাথরঘাটা এলাকার মো. জালাল মিয়ার ছেলে। তিনি হামিম পরিবহনের বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী বিকাশ পরিবহন ও হামিম পরিবহনের দুটি বাস পাশাপাশি ঢাকার দিকে যাচ্ছিল। ব্রাহ্মণপাড়া এলাকায় পৌঁছালে হামিম পরিবহনের বাসটি সামনে থাকা বিকাশ পরিবহনের বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে হামিম পরিবহনের হেলপার রাব্বি মিয়া চাপা পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় দুই বাসের আরও পাঁচ যাত্রী আহত হন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির আহমেদ বলেন, একটি বাস আরেকটি বাসকে পেছন থেকে ধাক্কা দিলে ধাক্কা দেওয়া বাসের হেলপার নিহত হন। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন