এই স্কলারশিপের আওতায় নির্বাচিত প্রার্থীরা ছয় থেকে সাড়ে আট মাস মেয়াদি পেশাদার আইটি প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণের পুরো খরচ বহন করবে আইএসডিবি-বিআইএসইডব্লিউ। সফলভাবে কোর্স শেষকারীদের চাকরি পেতে প্রতিষ্ঠানটির ‘প্লেসমেন্ট সেল’ সহায়তা করে।
স্নাতক বা ফাজিল পাস এবং মাস্টার্স বা কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের নির্দিষ্ট বিভাগের শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে। আবেদনকারীর বয়স ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে ও কনস্ট্রাকশনসহ নির্ধারিত প্রযুক্তি থেকে পাস করা প্রার্থীরা সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে পারবেন। তবে কোন কোর্সে কোন শিক্ষাগত যোগ্যতা গ্রহণযোগ্য, তা আলাদাভাবে নির্ধারিত রয়েছে।
প্রোগ্রামটির আওতায় মোট ১৩টি কোর্সে স্কলারশিপ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক ও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, গ্রাফিকস-অ্যানিমেশন ও ভিডিও এডিটিংসহ চাকরির বাজারে চাহিদাসম্পন্ন বিভিন্ন আইটি কোর্স।
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে—
১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট
৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস
৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং ASP.NET
৬. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স
৭. থ্রিডি ভিজুয়ালাইজেশন।
স্কলারশিপে নির্বাচিত হলে প্রায় ২ লাখ টাকা সমমূল্যের প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা মূল্যে নেওয়া যাবে। কোর্সগুলো কর্মমুখী এবং আইটি খাতের প্রয়োজন বিবেচনায় পরিচালিত হয়। কোর্স সফলভাবে শেষ করার পর চাকরির জন্য প্লেসমেন্ট সহায়তাও দেওয়া হয়।
আইএসডিবি-বিআইএসইডব্লিউর এই কর্মসূচির মাধ্যমে এরই মধ্যে হাজারো আইটি পেশাজীবী তৈরি হয়েছেন, যাঁরা দেশে ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। প্রতিষ্ঠানটির লক্ষ্য আইটি ও কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো।
আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। আইএসডিবি-বিআইএসইডব্লিউর নির্ধারিত আবেদন পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আগ্রহীরা।
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬।
তবে আগে আইএসডিবি-বিআইএসইডব্লিউর কোনো কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে যোগ দেওয়া প্রার্থীর নতুন আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন করার আগে পছন্দের কোর্সের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
চাকরির বাজারে প্রযুক্তিগত দক্ষতার চাহিদা বাড়তে থাকায় নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক এবং নির্দিষ্ট বিভাগের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিনা খরচে পেশাদার আইটি দক্ষতা অর্জনের বড় সুযোগ হতে পারে এই স্কলারশিপ।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন