ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে কটুক্তি করা গাজীপুরের কলেজছাত্র সিফাত কারাগারে

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কলেজছাত্র সিফাত আব্দুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এর আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামের এক কলেজশিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করেছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল আসায় ক্ষুব্ধ হয়ে তৈরি একটি ভিডিও ফেসবুকে প্রকাশের পর তার বিরুদ্ধে এ আইনি ব্যবস্থা নেওয়া হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাকে আটক করার পর আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত সিফাত আব্দুল্লাহ গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার মো. সিকান্দর আলীর ছেলে এবং রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র।

​পুলিশ জানায়, সম্প্রতি বাসাবাড়িতে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন সিফাত। সেখানে তিনি চলতি মাসে চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা বিল আসার দাবি জানান। ভিডিওতে সরকারপ্রধান ও প্রশাসনের দায়িত্বশীলদের নিয়ে গালিগালাজ ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

​গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে সিফাত আব্দুল্লাহকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য প্রয়োজনে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে কটুক্তি করা গাজীপুরের কলেজছাত্র সিফাত কারাগারে

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ