ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ওসমানীনগরের তাজপুরে মাছবোঝাই ট্রাকের ধাক্কায় যুবক নিহত

সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মাছবোঝাই ট্রাকের ধাক্কায় আহমদ আলী (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাত ঘটিকার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহমদ আলীর পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। তাঁর পরিবার দীর্ঘদিন ধরে তাজপুর ইউনিয়নের উত্তর মজলিশপুর এলাকায় বসবাস করে আসছে। তাঁর বাবার নাম ইউসুফ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আহমদ আলী তাজপুর বাজার এলাকায় মহাসড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি মাছবোঝাই ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার ভোরে তাজপুর বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাছবোঝাই ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত ট্রাকটির নম্বর বা চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ওসমানীনগরের তাজপুরে মাছবোঝাই ট্রাকের ধাক্কায় যুবক নিহত

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মাছবোঝাই ট্রাকের ধাক্কায় আহমদ আলী (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাত ঘটিকার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহমদ আলীর পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। তাঁর পরিবার দীর্ঘদিন ধরে তাজপুর ইউনিয়নের উত্তর মজলিশপুর এলাকায় বসবাস করে আসছে। তাঁর বাবার নাম ইউসুফ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আহমদ আলী তাজপুর বাজার এলাকায় মহাসড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি মাছবোঝাই ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার ভোরে তাজপুর বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাছবোঝাই ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত ট্রাকটির নম্বর বা চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ