ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্যামনগরে কৃষকের মুরগির ঘর থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে এক কৃষকের মুরগির ঘর থেকে প্রায় ১৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর মুরগির ঘরে অজগরটি ঢুকে পড়ে। সেখানে থাকা ছয়টি হাঁস-মুরগি অজগরটি খেয়ে ফেলে বলে জানিয়েছেন বাড়ির মালিক।

মুরগির ঘরে বিশাল আকৃতির অজগর দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলে সিপিজির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর বন বিভাগের কর্মীরা এসে অজগরটি উদ্ধার করেন।

সিপিজির সদস্য আবুল হোসেন বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিই। এরপর বন বিভাগের লোকজন এসে সাপটি উদ্ধার করেন।”

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, অজগরটি সুন্দরবন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসে থাকতে পারে।

তিনি জানান, উদ্ধার করা অজগরটিকে নিরাপদে সুন্দরবনের গভীরে নিয়ে অবমুক্ত করা হবে।

সুন্দরবনসংলগ্ন এলাকায় বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে সেগুলোকে আঘাত না করে বন বিভাগকে জানানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শ্যামনগরে কৃষকের মুরগির ঘর থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে এক কৃষকের মুরগির ঘর থেকে প্রায় ১৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর মুরগির ঘরে অজগরটি ঢুকে পড়ে। সেখানে থাকা ছয়টি হাঁস-মুরগি অজগরটি খেয়ে ফেলে বলে জানিয়েছেন বাড়ির মালিক।

মুরগির ঘরে বিশাল আকৃতির অজগর দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলে সিপিজির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর বন বিভাগের কর্মীরা এসে অজগরটি উদ্ধার করেন।

সিপিজির সদস্য আবুল হোসেন বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিই। এরপর বন বিভাগের লোকজন এসে সাপটি উদ্ধার করেন।”

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, অজগরটি সুন্দরবন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসে থাকতে পারে।

তিনি জানান, উদ্ধার করা অজগরটিকে নিরাপদে সুন্দরবনের গভীরে নিয়ে অবমুক্ত করা হবে।

সুন্দরবনসংলগ্ন এলাকায় বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে সেগুলোকে আঘাত না করে বন বিভাগকে জানানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ