ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধা মো. তসলে রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. তসলে রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় তাঁর নিজ বাসভবন প্রাঙ্গণে রাষ্ট্রীয়ভাবে এ সম্মান জানানো হয়।

গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস।

এ সময় আদিতমারী থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা মো. তসলে রহমানকে গার্ড অব অনার প্রদান করে। পুলিশের সশস্ত্র সালাম ও বিউগলের সুরের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে স্থানীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. তসলে রহমানের দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা মো. তসলে রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. তসলে রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় তাঁর নিজ বাসভবন প্রাঙ্গণে রাষ্ট্রীয়ভাবে এ সম্মান জানানো হয়।

গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস।

এ সময় আদিতমারী থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা মো. তসলে রহমানকে গার্ড অব অনার প্রদান করে। পুলিশের সশস্ত্র সালাম ও বিউগলের সুরের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে স্থানীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. তসলে রহমানের দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ