শব্দদূষণ নিয়ন্ত্রণে নওগাঁয় অভিযান চালিয়ে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় তিনটি পরিবহনের চালককে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ব্যবহৃত হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ সদরের মশরপুর বাইপাস এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন যানবাহনে তল্লাশি ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপন ও ব্যবহারের দায়ে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় পরিবহন চালক ও সাধারণ মানুষের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন পরিবহনের গায়ে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, শব্দদূষণসহ পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন