ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্যামনগরে র‌্যাবের অভিযানে বিপুল মাদক ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১

সাতক্ষীরার শ্যামনগরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এ সময় নুরুজ্জামান গাজী (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে অভিযানের সময় মূল হোতা পালিয়ে গেছে বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরবনসংলগ্ন পার্শ্বেখালী এলাকায় র‌্যাব-৬-এর একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জায়েন উদ্দীন মুহাম্মদ জিয়াদ।

আটক নুরুজ্জামান গাজী শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্শ্বেখালী এলাকার একটি ঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘরের ভেতর তল্লাশি করে ১৫ বস্তা ভর্তি ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ, মাদকদ্রব্য ও অন্যান্য পণ্য জব্দ করা হয়।

জব্দ করা ওষুধ ও পণ্যের মধ্যে রয়েছে—Dobucard 5 mg, Adrenor 4 mg/2 mL, Cemik-Z 10 mg, Azoran 50 mg, Ciprofetepdadine Hydrochloride, Zuvimide 100 mg, Tepexiod 100 mg, Glycise-MP 5 mg, Ampules 10 mL (Sterile), Vitarche Gloss Hair Serum 115 mL, Gomela Cream 25 g, Esod, Winmax, Nitomy এবং Pregakem 1 mg। এছাড়া Titifac F-4 (Tube) Blue 2 mL পণ্যও জব্দ করা হয়েছে।

র‌্যাবের দাবি, জব্দ করা এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল। অভিযানের সময় চোরাচালান কার্যক্রমের মূল হোতা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত ও আটকের বিষয়ে সংশ্লিষ্টরা তৎপর রয়েছেন বলে জানা গেছে।

অভিযান শেষে আটক নুরুজ্জামান গাজী এবং জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

সীমান্তবর্তী শ্যামনগরের বিভিন্ন এলাকায় মাদক ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্যামনগরে র‌্যাবের অভিযানে বিপুল মাদক ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ