ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জনদুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল ১১ দল

ছবিতে ১১ দলীয় নেতৃবৃন্দের স্মারক লিপি প্রদান

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে কক্সবাজারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলমের হাতে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা স্মারকলিপি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা জে এইচ এম ইউনুছ, এবি পার্টির কেন্দ্রীয় শরণার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক, এনসিপির জেলা সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, মাওলানা মুহাম্মদ শফিক, মাওলানা মুহাম্মদ মুহসিন, রিয়াজ মুহাম্মদ শাকিল, আজিজুর রহমান ও দরবেশ আলী মুহাম্মদ আরমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এছাড়া এনসিপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক রাইয়ান কাশেম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন সাঈদ, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক আতাহার সাকিফ এবং মুখ্য সংগঠক আশফিক রহমান।

স্মারকলিপিটি পাঠ করেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম। পাঠ শেষে তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর হাতে তুলে দেন নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্প-কারখানা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং অস্বাভাবিক ও ভূতুড়ে বিল সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। একই সঙ্গে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, সবজি, মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় জনস্বার্থে দ্রুত ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে গ্যাস সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা, ভূতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিল বন্ধ করে প্রকৃত ব্যবহার অনুযায়ী বিল নির্ধারণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর তদারকি এবং সিন্ডিকেট ও কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রাখতে জরুরি উদ্যোগ গ্রহণ।

বক্তারা বলেন, জনগণের দুর্ভোগ লাঘব ও জনস্বার্থ রক্ষায় এসব দাবি দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জনদুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল ১১ দল

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ