পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ মো. দুলাল ফকির (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গলাচিপা থানার একটি চৌকস দল উপজেলার নতুন বাজার ১ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকার পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে দুলাল ফকিরকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতার দুলাল ফকির গলাচিপা উপজেলার বড় গাবুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি কুদ্দুস ফকিরের ছেলে।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন