ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পত্নীতলায় পুলিশের অভিযানে ৫০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ২

নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ লিটারের বেশি চোলাই মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় চোলাই মদ উৎপাদন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দিবর ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রির অভিযোগ পুলিশ সুপারের কাছে পৌঁছায়। অভিযোগের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার (৩১ জুলাই) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দিবর গ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ৫০০ লিটারেরও বেশি চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া মদ উৎপাদনে ব্যবহৃত বিপুল পরিমাণ কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলেই জব্দকৃত মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।

এ সময় চোলাই মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই দিবর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। চোলাই মদ উৎপাদন, বিক্রি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পত্নীতলায় পুলিশের অভিযানে ৫০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ লিটারের বেশি চোলাই মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় চোলাই মদ উৎপাদন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দিবর ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রির অভিযোগ পুলিশ সুপারের কাছে পৌঁছায়। অভিযোগের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার (৩১ জুলাই) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দিবর গ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ৫০০ লিটারেরও বেশি চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া মদ উৎপাদনে ব্যবহৃত বিপুল পরিমাণ কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলেই জব্দকৃত মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।

এ সময় চোলাই মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই দিবর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। চোলাই মদ উৎপাদন, বিক্রি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ