বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল শিগগিরই ভারত সফরে যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন বিসিবির গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম।
সফরের মূল উদ্দেশ্য বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অত্যাধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা। পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। সেই লক্ষ্যেই ভারতের আধুনিক অবকাঠামো, প্রশিক্ষণ পদ্ধতি, জিমনেশিয়াম, স্পোর্টস সায়েন্স এবং বায়োমেকানিক্স সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন তারা।
এর আগে বুধবার অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় পূর্বাচল স্টেডিয়াম এলাকায় এক্সিলেন্স সেন্টার নির্মাণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে প্রকল্পটির কাজ দ্রুত শুরু করার নির্দেশনাও দিয়েছেন বোর্ড সভাপতি।
এদিকে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। ধারণা করা হচ্ছে, এই সফরের ফাঁকে দুই দেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের মধ্যে আসন্ন সিরিজের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হতে পারে।
এস.আর
বিষয় : ক্রিকেট

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন