ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত, প্রস্তুতি না থাকলে আসর নয়: তামিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬

বিপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত, প্রস্তুতি না থাকলে আসর নয়: তামিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। যদিও টুর্নামেন্ট আয়োজন না হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তবে বোর্ড সভাপতি তামিম ইকবাল-এর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া শুধু আনুষ্ঠানিকতা রক্ষার জন্য বিপিএল আয়োজনের কোনো পরিকল্পনা নেই।

বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় বিপিএলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, হাতে পর্যাপ্ত সময় না থাকলে তড়িঘড়ি করে টুর্নামেন্ট আয়োজনের পক্ষে তিনি নন।

তার ভাষায়, 'বিপিএল আমি শুধু করার জন্য করব না। আমার মনে হয় না হাতে পর্যাপ্ত সময় আছে। যদি সামনে বিপিএল আয়োজন করি, তাহলে সেটি ভালোভাবে করব এবং যেভাবে করা উচিত, সেভাবেই করব।'

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটেও নতুন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বোর্ড সভায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তদারকির দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

এ বিষয়ে তামিম জানান, ৯ জুলাইয়ের অনানুষ্ঠানিক বৈঠক এবং ১১ ও ১২ জুলাইয়ের আনুষ্ঠানিক সভায় অংশ নিয়ে তিনি ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করেছেন। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং নিজের মতামত তুলে ধরার সুযোগও দেওয়া হয়।

নতুন দায়িত্বকে ব্যক্তিগত গর্বের পাশাপাশি দেশের জন্যও সম্মানের বলে উল্লেখ করে তিনি বলেন, 'প্রথম দিনেই আমাকে একটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এটি আমার জন্য যেমন গর্বের, তেমনি বাংলাদেশের জন্যও বড় অর্জন।'

তামিম জানান, এই কমিটির মূল দায়িত্ব হবে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের কার্যক্রম পর্যবেক্ষণ করা, পরিচালনায় স্বচ্ছতা ও নীতিমালা অনুসরণ নিশ্চিত করা এবং কোনো ধরনের অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত কার্যক্রম হচ্ছে কি না, তা নজরদারিতে রাখা। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট-সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ ও সিদ্ধান্ত গ্রহণেও কমিটি ভূমিকা রাখবে।

বিষয় : ক্রিকেট

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত, প্রস্তুতি না থাকলে আসর নয়: তামিম

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ