কক্সবাজারের উখিয়ায় একটি প্রাইভেটকারের সামনের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে পাচারকালে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মাদক বহনকারী প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা।
মঙ্গলবার (২৮ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় প্রাইভেটকারটির সামনের বাম্পারের ভেতরে কালো পলিথিনে মোড়ানো ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিপাড়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)-কে আটক করা হয়েছে। তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবিকে জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি জানিয়েছে, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক পাচার প্রতিরোধ এবং বিভিন্ন ধরনের চোরাচালানবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করে আসছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন