ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুলগঞ্জ ইউনিয়নের নুরুলগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পরিচালিত এ অভিযানে মাদক বিক্রির অভিযোগে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুর রহমান এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শেখের রনির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রনির স্ত্রী আসমা (৩০) এবং নুরুলগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের মৃত রশিদ সরদারের ছেলে দুলাল সরদার (৪৩)-কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তার হওয়া আসমা চট্টগ্রাম মহানগরের চাঁদগাঁও থানাধীন বদ্দারহাট আবাসিক (অংশপাড়া) এলাকার মো. সোলতান হোসেনের মেয়ে এবং শেখের রনির স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নুরুলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুর রহমান মামলার ১ নম্বর সাক্ষী হয়েছেন।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, স্থানীয় লোকজন ইয়াবা বিক্রির সময় দুইজনকে আটক করে পুলিশের কাছে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নিয়ে আসে এবং উদ্ধার হওয়া ৯০০ পিস ইয়াবা জব্দ করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার সঠিক পরিমাণ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ