বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও গড়লেন নতুন মাইলফলক। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক হয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুই তারকার অফিশিয়াল ফেসবুক পেজের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, পরীমনির অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী রয়েছে ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে অনুসারীর সংখ্যায় সাকিবের চেয়ে প্রায় ১০ লাখ এগিয়ে রয়েছেন এই অভিনেত্রী।
এর আগেও কয়েক দফা দুজনের অনুসারীর সংখ্যা কাছাকাছি অবস্থানে ছিল। একসময় সাকিব এগিয়েও ছিলেন। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে বড় ব্যবধানে শীর্ষস্থান দখল করেছেন পরীমনি।
দুজনের ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা বিপুল হলেও কাদের অনুসরণ করেন, সেই দিক থেকে রয়েছে ভিন্নতা। সাকিব আল হাসানের অফিশিয়াল পেজ থেকে মাত্র ছয়টি অ্যাকাউন্ট অনুসরণ করা হয়। এর মধ্যে রয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এছাড়া সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের অফিশিয়াল পেজও রয়েছে সেই তালিকায়।
অন্যদিকে, পরীমনির ফেসবুক পেজ থেকে সাতটি অ্যাকাউন্ট অনুসরণ করা হলেও সেগুলোর পরিচয় প্রাইভেসি সেটিংয়ের কারণে প্রকাশ্যে দেখা যায় না।
এক দশকের বেশি সময়ের ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন, সামাজিক বিভিন্ন বিষয় এবং সমসাময়িক নানা ইস্যুতে নিয়মিত আলোচনায় থেকেছেন পরীমনি। বর্তমানে তিনি নতুন কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে মাঠের ক্রিকেটের পাশাপাশি সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের নানা বিষয়েও আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন