ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উখিয়ায় রোহিঙ্গা শিশুর বহন করা বস্তা থেকে ৫ হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার

নুরুল আলম সিকদার | কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার লাম্বাশিয়া এলাকায় এক রোহিঙ্গা শিশুর বহন করা পাটের বস্তা থেকে ৫ হাজার ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন চেকপোস্ট-১৪ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এপিবিএন সূত্রে জানা গেছে, কুতুপালং বাজারের দিকে যাওয়ার সময় সন্দেহজনকভাবে চলাফেরা করায় এক রোহিঙ্গা শিশুকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার বহন করা একটি পাটের বস্তার ভেতরে কালো পলিথিনে মোড়ানো ৩০টি জিপারযুক্ত পলিব্যাগ পাওয়া যায়।

পরে পলিব্যাগগুলো খুলে গণনা করে মোট ৫ হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে ২৯টি পলিব্যাগে প্রতিটিতে ২০০ পিস করে মোট ৫ হাজার ৮০০ পিস এবং অপর একটি পলিব্যাগে ৪০ পিস ইয়াবা ছিল।

ঘটনার খবর পেয়ে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসারের নির্দেশে এসআই মো. মাঈন উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করা হয়।

এপিবিএন জানায়, জব্দকৃত ইয়াবা এবং সংশ্লিষ্ট রোহিঙ্গা শিশুকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনের সঙ্গে সংঘাতে জড়িত হওয়ায় শিশুটির ক্ষেত্রে প্রচলিত শিশু আইন এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুসরণ করে পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা শিশুর বহন করা বস্তা থেকে ৫ হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ