ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শরীয়তপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

শরীয়তপুরে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২১ জুলাই) শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সংলগ্ন সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও প্লাস্টিকের বস্তায় রাখা আনুমানিক ১০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা মোটরসাইকেলযোগে গাঁজার চালান মাদারীপুরে নিয়ে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গতিবিধির ওপর নজরদারি করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

শরীয়তপুরে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২১ জুলাই) শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সংলগ্ন সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও প্লাস্টিকের বস্তায় রাখা আনুমানিক ১০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা মোটরসাইকেলযোগে গাঁজার চালান মাদারীপুরে নিয়ে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গতিবিধির ওপর নজরদারি করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ