ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁর আত্রাই থানার পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ২১ জুলাই ২০২৬

নওগাঁর আত্রাই থানার পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার
নওগাঁর আত্রাই থানার পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার

নওগাঁর আত্রাই থানার পুলিশের পৃথক অভিযানে মাদকসেবনের অভিযোগে দুই ব্যক্তি এবং ৩০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল পরিচালিত এক অভিযানে মাদকসেবনের অভিযোগে মোঃ হাবিবুর রহমান (৩০), পিতা: মোঃ হাফিজুর রহমান, গ্রাম: ভর তেতুলিয়া, থানা: আত্রাই এবং মোঃ সাগর (৩০), পিতা: মোঃ মুজিবর, গ্রাম: সাহাগোলা, থানা: আত্রাইকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

এদিকে একই দিনে পৃথক আরেকটি অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ বিশ্বনাথ, পিতা: মৃত নন্দলাল, গ্রাম: জাত আমরুল, থানা: আত্রাইকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আত্রাই থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁর আত্রাই থানার পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর আত্রাই থানার পুলিশের পৃথক অভিযানে মাদকসেবনের অভিযোগে দুই ব্যক্তি এবং ৩০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল পরিচালিত এক অভিযানে মাদকসেবনের অভিযোগে মোঃ হাবিবুর রহমান (৩০), পিতা: মোঃ হাফিজুর রহমান, গ্রাম: ভর তেতুলিয়া, থানা: আত্রাই এবং মোঃ সাগর (৩০), পিতা: মোঃ মুজিবর, গ্রাম: সাহাগোলা, থানা: আত্রাইকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

এদিকে একই দিনে পৃথক আরেকটি অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ বিশ্বনাথ, পিতা: মৃত নন্দলাল, গ্রাম: জাত আমরুল, থানা: আত্রাইকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আত্রাই থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ