ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, জব্দ কাভার্ড ভ্যান; পালাল দুই মাদক কারবারি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুই সন্দেহভাজন মাদক কারবারি।

র‍্যাব-১০-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা থানার মালিগ্রাম বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে বাজারের দক্ষিণ পাশে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান দেখতে পায় র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে ভ্যানে থাকা অজ্ঞাত দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

র‍্যাবের দাবি, পালিয়ে যাওয়া ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।

উদ্ধার করা গাঁজা ও জব্দকৃত কাভার্ড ভ্যানসহ অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (সিনিয়র সহকারী পুলিশ সুপার) তপন সরকার বলেন, "মাদক নির্মূলে র‍্যাব 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।"

তিনি আরও জানান, পলাতক দুই সন্দেহভাজন মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, জব্দ কাভার্ড ভ্যান; পালাল দুই মাদক কারবারি

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুই সন্দেহভাজন মাদক কারবারি।

র‍্যাব-১০-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা থানার মালিগ্রাম বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে বাজারের দক্ষিণ পাশে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান দেখতে পায় র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে ভ্যানে থাকা অজ্ঞাত দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

র‍্যাবের দাবি, পালিয়ে যাওয়া ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।

উদ্ধার করা গাঁজা ও জব্দকৃত কাভার্ড ভ্যানসহ অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (সিনিয়র সহকারী পুলিশ সুপার) তপন সরকার বলেন, "মাদক নির্মূলে র‍্যাব 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।"

তিনি আরও জানান, পলাতক দুই সন্দেহভাজন মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ