ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নিয়ামতপুরে ২২ লিটার চোলাই মদসহ ৩ জন গ্রেপ্তার

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬

নিয়ামতপুরে ২২ লিটার চোলাই মদসহ ৩ জন গ্রেপ্তার
নিয়ামতপুরে ২২ লিটার চোলাই মদসহ ৩ জন গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৬ নম্বর পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রিপন পারভেজ (২৫), মো. সেলিম রেজা (২৫) এবং শ্রী সুতেষ (৬০)। অভিযানে তাদের কাছ থেকে ২২ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধভাবে চোলাই মদ তৈরি, মজুদ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নিয়ামতপুরে ২২ লিটার চোলাই মদসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুরে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৬ নম্বর পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রিপন পারভেজ (২৫), মো. সেলিম রেজা (২৫) এবং শ্রী সুতেষ (৬০)। অভিযানে তাদের কাছ থেকে ২২ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধভাবে চোলাই মদ তৈরি, মজুদ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ