ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রূপগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৬ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্য গ্রহণ ও সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মো. সোহেল (৬ মাস), বানিয়াদি এলাকার মো. হাসান (৬ মাস), চাঁদপাড়া পুনর্বাসন কেন্দ্রের মো. সাদ্দাম (৪ মাস), কিশোরগঞ্জের কালিপুর এলাকার মো. শাহজাহান (৩ মাস), চারিতালুক এলাকার মো. জাহেদ মিয়া (২ মাস) এবং আদলা এলাকার মো. মোস্তফা মিয়া (২ মাস)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এই সাজা প্রদান করেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, রূপগঞ্জকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রূপগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৬ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্য গ্রহণ ও সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মো. সোহেল (৬ মাস), বানিয়াদি এলাকার মো. হাসান (৬ মাস), চাঁদপাড়া পুনর্বাসন কেন্দ্রের মো. সাদ্দাম (৪ মাস), কিশোরগঞ্জের কালিপুর এলাকার মো. শাহজাহান (৩ মাস), চারিতালুক এলাকার মো. জাহেদ মিয়া (২ মাস) এবং আদলা এলাকার মো. মোস্তফা মিয়া (২ মাস)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এই সাজা প্রদান করেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, রূপগঞ্জকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ