নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পত্নীতলা থানাধীন ১ নম্বর পত্নীতলা ইউনিয়নের গোডাউনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. বাবুল হোসেন ওরফে বাবলু (৫৫), পিতা: মৃত মকবুল হোসেন, গ্রাম: চকগোবিন্দ ডাঙ্গাপাড়া, থানা: পত্নীতলা, জেলা: নওগাঁকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, তিনি ধর্মীয় লেবাস ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা করতেন। অতীতে তিনি ফেনসিডিল ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাও রয়েছে। বর্তমানে তিনি ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
পত্নীতলা থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন