কক্সবাজারের উখিয়ার নাফ নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের সময় মালিকবিহীন ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তিন চোরাকারবারী ইয়াবাভর্তি দুটি বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১৫ জুলাই) রাত প্রায় পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী কাটাখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে তিন ব্যক্তি দুটি বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে টহল দল তাদের চ্যালেঞ্জ করে।
বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত নাফ নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত দুটি বস্তার ভেতর থেকে বিশেষভাবে বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার চালান জব্দ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক পাচার ঠেকাতে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সীমান্তে চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এই উদ্ধার অভিযান একটি গুরুত্বপূর্ণ সাফল্য।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন