ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৫৪৯ বোতল ফেনসিডিলসহ চুয়াডাঙ্গার মিরাজুল ইসলাম গ্রেপ্তার

পাবনার ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৫৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৪ জুলাই) রাত ১২ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য দেন পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

তিনি বলেন, ‘পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে ফরিদপুর উপজেলার গোবিন্দপুর মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ফরিদপুর থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি সিলভার রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির পেছনে ডালার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে ৫৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’

তিনি জানান, অভিযান চলাকালে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। একই সঙ্গে গাড়ির চালক ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাসিন্দা মিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরো জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এ চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৫৪৯ বোতল ফেনসিডিলসহ চুয়াডাঙ্গার মিরাজুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

পাবনার ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৫৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৪ জুলাই) রাত ১২ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য দেন পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

তিনি বলেন, ‘পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে ফরিদপুর উপজেলার গোবিন্দপুর মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ফরিদপুর থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি সিলভার রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির পেছনে ডালার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে ৫৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’

তিনি জানান, অভিযান চলাকালে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। একই সঙ্গে গাড়ির চালক ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাসিন্দা মিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরো জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এ চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ