ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাদকবিরোধী অভিযানে সফলতা, ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

ছবি- প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ পিস ইয়াবাসহ মো. রুসেল খান (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।

গ্রেপ্তার রুসেল খান গলাচিপা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালিকাপুর মৃধা বাড়ির বাসিন্দা। তিনি মো. আমিনুল খানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর রাতে গলাচিপা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দকৃত ইয়াবাসহ তাকে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন উপপরিদর্শক (এসআই) ফয়সাল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, রুসেল খানের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। মাদক নির্মূলে গলাচিপা থানা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মাদকবিরোধী অভিযানে সফলতা, ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ পিস ইয়াবাসহ মো. রুসেল খান (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।

গ্রেপ্তার রুসেল খান গলাচিপা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালিকাপুর মৃধা বাড়ির বাসিন্দা। তিনি মো. আমিনুল খানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর রাতে গলাচিপা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দকৃত ইয়াবাসহ তাকে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন উপপরিদর্শক (এসআই) ফয়সাল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, রুসেল খানের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। মাদক নির্মূলে গলাচিপা থানা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ