মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশ আরেকটি সফল অভিযান পরিচালনা করেছে। গভীর রাতের অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ হাবিবুর রহমান নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।আজ ৫ জুলাই রবিবার মধ্যরাতে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বিয়ারা এলাকায় অভিযানটি চালানো হয়। গ্রেফতারকৃত হাবিবুর রহমান বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তার বয়স ৩৮ বছর।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ৪ জুলাই বিশেষ নৈশকালীন ডিউটি চলাকালীন সময়ে পুলিশের কাছে গোপন সংবাদ আসে। সংবাদে জানানো হয়, বালিপাড়া ইউনিয়নের বিয়ারা গ্রামের খোকন মাস্টারের নির্মাণাধীন ভবনের পাশে মাদক কেনাবেচা চলছে।খবর পাওয়ার পরপরই কর্তব্যরত অফিসার এসআই আল আমীন বিষয়টি থানার অফিসার ইনচার্জকে জানান। ওসির নির্দেশে এসআই আল আমীন সঙ্গীয় ফোর্স ও বিশেষ টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন।
রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পুলিশের টিম বিয়ারা গ্রামের ইটের সলিং রাস্তার ওপর পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে হাবিবুর রহমান দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশের টিম চারদিক থেকে ঘিরে ফেললে সে ব্যর্থ হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর স্থানীয় নিরপেক্ষ সাক্ষী ও পুলিশের উপস্থিতিতে আসামির দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার লুঙ্গির কোঁচায় লুকিয়ে রাখা একটি সাদা পলিথিন থেকে ৪৩ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল পরিমাপক যন্ত্রে ওজন করা হলে ইয়াবার ওজন হয় ৪.৩ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২১,৫০ টাকা।
রাত ১২টা ৫০ মিনিটে সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে আলামত জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কেনাবেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।ত্রিশাল থানা পুলিশের এই সাহসী অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। মাদকমুক্ত ত্রিশাল গড়তে পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন