কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক লাখ বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। অভিযানে জাগীর হোসেন নামে ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে টেকনাফ ব্যাটালিয়নের অধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে পাচারের চেষ্টা হতে পারে। তথ্যের ভিত্তিতে বিশেষ নজরদারি ও নৌ টহল জোরদার করা হয়।
অভিযান চলাকালে প্রযুক্তিগত নজরদারিতে মিয়ানমারের দিক থেকে একটি সন্দেহজনক হস্তচালিত নৌকার গতিবিধি শনাক্ত করা হয়। পরে এক ব্যক্তি দুটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাকে আটক করেন। বস্তা দুটি তল্লাশি করে উদ্ধার করা হয় এক লাখ বিশ হাজার পিস ইয়াবা।
আটক জাগীর হোসেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি ষাট লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর উদ্ধার হওয়া ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।
সীমান্তে মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন