দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট চলছে উল্লেখ করে এ সংকট কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।
তিনি বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি সত্য। এখানে মিথ্যা কিংবা অর্ধসত্যের কোনো স্থান নেই, আপসেরও সুযোগ নেই। সত্যনিষ্ঠ সাংবাদিকতাই সমাজ ও রাষ্ট্রের জন্য সবচেয়ে প্রয়োজন।
সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সভাকক্ষে আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা, আগ্রাসনরোধ ও জবাবদিহিমূলক কাঠামো’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
অপসাংবাদিকতার সমালোচনা করে কাদের গনি চৌধুরী বলেন, বর্তমানে কিছু ‘বগল সম্পাদক’ পত্রিকা প্রকাশের আড়ালে বিভিন্ন সরকারি দপ্তরে তদবির বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। এসব কর্মকাণ্ড সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং মানুষের মধ্যে গণমাধ্যম সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করছে।
তিনি বলেন, যা খুশি লিখে দেওয়াই সাংবাদিকতা নয়। তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশের প্রবণতা বাড়ছে। এ কারণে গণমাধ্যমে জবাবদিহিমূলক কাঠামো আরও শক্তিশালী করা প্রয়োজন। সাংবাদিকরা সত্য প্রকাশ করলে রাষ্ট্রের দায়িত্ব হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা।
সাংবাদিকদের নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে বিএফইউজে মহাসচিব বলেন, সাংবাদিকদের বিবেকসম্পন্ন হতে হয়। কিন্তু আজ অনেকেই নিজের অবস্থান থেকে সরে গেছেন। দাসত্বমূলক সাংবাদিকতা কখনোই মানুষের শ্রদ্ধা পায় না। তিনি গণঅভ্যুত্থানের সময় তৎকালীন সরকারের পক্ষাবলম্বনকারী কিছু সাংবাদিকের ভূমিকাও সমালোচনা করেন।
ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন কাদের গনি। তার দাবি, ২০২৫ সালে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ১৪০টি ভুয়া প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার উদ্দেশ্য দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা।
সেমিনারে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল বলেন, একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। রাজনৈতিক ও অর্থনৈতিক চাপমুক্ত পরিবেশ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভুয়া তথ্য প্রতিরোধ এবং কার্যকর জবাবদিহির মাধ্যমে বাংলাদেশে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও জনমুখী গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি বক্তব্য রাখেন।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন