ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধানমন্ডি–৩২-এ সাংবাদিকদের ওপর হামলা: নিন্দা জানিয়েছে এইচআরএসএস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬

ধানমন্ডি–৩২-এ সাংবাদিকদের ওপর হামলা: নিন্দা জানিয়েছে এইচআরএসএস
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি–৩২ নম্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, হেনস্তা ও লাঞ্ছনার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

মঙ্গলবার (২৩ জুন) সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এক বিবৃতিতে এ ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই দিন সকাল ৮টার দিকে ধানমন্ডি–৩২ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় বলে জানা যায়। সমাবেশের শেষ পর্যায়ে ব্রিফিং চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করা হয়। এর প্রতিবাদ জানালে সংঘর্ষের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

ঘটনার সময় মাহফুজুর রহমান শিশির মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন। পাশাপাশি ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন সাংবাদিক লাঞ্ছনার শিকার হন বলেও অভিযোগ উঠেছে।

এইচআরএসএস বলেছে, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা মুক্ত ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য বড় হুমকি। একই সঙ্গে এ ধরনের ঘটনা মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি আরও মনে করে, স্বাধীন সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তাই রাষ্ট্র ও সংশ্লিষ্ট সব পক্ষকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা এবং আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে এইচআরএসএস।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ধানমন্ডি–৩২-এ সাংবাদিকদের ওপর হামলা: নিন্দা জানিয়েছে এইচআরএসএস

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ