ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের সঙ্গে পাগলা থানা কমিটির সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ জুন ২০২৬

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের সঙ্গে পাগলা থানা কমিটির সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন (Aine Sohayata Kendro Asok Foundation)-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত হোসাইন শাওন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনের নবগঠিত পাগলা থানা কমিটির নেতৃবৃন্দ।

সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা কার্যক্রম সম্প্রসারণ, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পাগলা থানা কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত হোসাইন শাওন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের আইনি সহায়তা প্রদানে সংগঠনের প্রতিটি ইউনিটকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি সংগঠনের নীতি, আদর্শ ও গঠনতন্ত্র অনুসরণ করে জনসেবামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

পাগলা থানা কমিটির নেতৃবৃন্দও সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং স্থানীয় পর্যায়ে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা প্রদান ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাগলা থানা কমিটির নির্বাহী কমিটির সভাপতি মোঃ আলাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া, সহ-সভাপতি রাসেল হাসান, সাধারণ সম্পাদক মোঃ বাবু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ রোমান মিয়া, প্রচার সম্পাদক মোঃ আবু তালেব, অর্থ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সম্মানিত সদস্য মোঃ মোজাম্মেল আলী, সম্মানিত সদস্য মোঃ হাসিবুল হাসা এবং সম্মানিত সদস্য মোঃ হেলাল উদ্দিন।

সৌজন্য সাক্ষাৎ শেষে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়। মানবাধিকার প্রতিষ্ঠা ও আইনি সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের সঙ্গে পাগলা থানা কমিটির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন (Aine Sohayata Kendro Asok Foundation)-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত হোসাইন শাওন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনের নবগঠিত পাগলা থানা কমিটির নেতৃবৃন্দ।

সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা কার্যক্রম সম্প্রসারণ, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পাগলা থানা কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত হোসাইন শাওন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের আইনি সহায়তা প্রদানে সংগঠনের প্রতিটি ইউনিটকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি সংগঠনের নীতি, আদর্শ ও গঠনতন্ত্র অনুসরণ করে জনসেবামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

পাগলা থানা কমিটির নেতৃবৃন্দও সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং স্থানীয় পর্যায়ে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা প্রদান ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাগলা থানা কমিটির নির্বাহী কমিটির সভাপতি মোঃ আলাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া, সহ-সভাপতি রাসেল হাসান, সাধারণ সম্পাদক মোঃ বাবু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ রোমান মিয়া, প্রচার সম্পাদক মোঃ আবু তালেব, অর্থ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সম্মানিত সদস্য মোঃ মোজাম্মেল আলী, সম্মানিত সদস্য মোঃ হাসিবুল হাসা এবং সম্মানিত সদস্য মোঃ হেলাল উদ্দিন।

সৌজন্য সাক্ষাৎ শেষে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়। মানবাধিকার প্রতিষ্ঠা ও আইনি সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ