কৃষি বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সেরা প্রতিবেদকের সম্মাননা পেয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ইয়াসিন রহমান।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আয়োজিত বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। এর আগে ভোক্তার স্বার্থ রক্ষায় অনুসন্ধানী ও জনস্বার্থমূলক প্রতিবেদনের জন্যও তিনি সেরা প্রতিবেদকের স্বীকৃতি লাভ করেন।
অনুষ্ঠানে প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন মাধ্যমের আরও আট সাংবাদিককে বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
এবারের পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন বিপ্লব, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের শাহিদ আহমেদ সোহাগ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, জাগো নিউজ২৪ডটকমের ডিএম নাজমুল হুসাইন, দৈনিক সমকালের জাহিদুর রহমান, আজকের পত্রিকার সাইফুল মাসুম, এটিএন নিউজের ফেরদৌস রহমান এবং এখন টেলিভিশনের সাজিদ আরাফাত।
বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ) সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা কৃষি খাতে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন