ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে মাদকবিরোধী দিবস পালন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

ওয়ার্ল্ড ড্রাগ প্রবলেম: পারসিস্টিং ইস্যুজ, নিউ চ্যালেঞ্জেস, ইনোভেটিভ রেসপন্সেস’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কবি জসীম উদ্দীন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস. এম. আবদুল হালিম, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল এবং শহীদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার।

সভায় প্রধান অতিথি বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি গুরুতর হুমকি। এ সমস্যা মোকাবিলায় আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ জরুরি। তিনি তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যান্য বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। মাদকের ব্যবহার ও বিস্তার রোধে অভিভাবক, শিক্ষক এবং সচেতন নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ফরিদপুরে মাদকবিরোধী দিবস পালন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ