ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বান্দরবানে উদ্বোধন হলো ‘শহীদ আবু সাঈদ স্মৃতি' পাঠাগার

ছবি: প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার প্রাণকেন্দ্রে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও বীরত্বকে স্মরণীয় করে রাখা এবং তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা ও সচেতনতার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নাছির উদ্দীন, বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং (অংচমং মারমা) এবং জেলা পুলিশ প্রশাসনের প্রতিনিধি সাব-ইন্সপেক্টর মাহমুদ

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। শহীদ আবু সাঈদ তাঁর আত্মত্যাগের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি জুগিয়েছেন। তাঁর নামে প্রতিষ্ঠিত এই পাঠাগার তরুণদের জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথিদের বক্তব্যেও উঠে আসে জুলাই আন্দোলনের স্মৃতি ও শহীদদের অবদানের কথা। তারা বলেন, জুলাইয়ের রক্তঝরা দিন এবং শহীদ আবু সাঈদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। এই পাঠাগার শুধু বই পড়ার স্থান নয়, বরং নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও চেতনা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।

বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং তরুণদের নৈতিকতা, সততা ও দুর্নীতিবিরোধী মানসিকতা নিয়ে গড়ে ওঠার আহ্বান জানান। অন্যদিকে পুলিশ প্রশাসনের প্রতিনিধি সাব-ইন্সপেক্টর মাহমুদ পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে এর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা পাঠাগারটি পরিদর্শন করেন। স্থানীয় শিক্ষার্থী, তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, বান্দরবানের কেন্দ্রস্থলে এমন একটি পাঠাগার প্রতিষ্ঠা জ্ঞানচর্চার নতুন ক্ষেত্র তৈরি করবে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বান্দরবানে উদ্বোধন হলো ‘শহীদ আবু সাঈদ স্মৃতি' পাঠাগার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ