ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এলেক্স বড়ুয়া

এলেক্স বড়ুয়া

বান্দরবান সদর প্রতিনিধি


লংগদু কাপে মাইনি ইউনিয়নের শিরোপা, খেলাধুলার মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা

রাঙামাটির লংগদু জোনের উদ্যোগে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য এবং যুবসমাজের ইতিবাচক বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) লংগদু উপজেলা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। তিনি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মাইনি ইউনিয়ন ফুটবল একাদশ, রানার্স-আপ খেদারমারা ইউনিয়ন ফুটবল একাদশ, শ্রেষ্ঠ খেলোয়াড় খোকন চাকমা এবং সর্বোচ্চ গোলদাতা ঝন্টু দাসের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে লংগদু জোন নিয়মিতভাবে জনকল্যাণমূলক ও ক্রীড়াভিত্তিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।তিনি ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা ধারাবাহিকভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন এবং আনুষ্ঠানিকভাবে ‘লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপ্তি ঘোষণা করেন।স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। আয়োজকদের প্রত্যাশা, এমন উদ্যোগ পার্বত্য অঞ্চলের তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার পাশাপাশি শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে।

লংগদু কাপে মাইনি ইউনিয়নের শিরোপা, খেলাধুলার মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা