ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত বৃদ্ধের (প্রায় ৬০-৬৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২২ জুন) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে উপজেলার মানিকদা ইউনিয়নের পুকুরিয়া এলাকায় চিত্ত মিস্ত্রির বাড়ি সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ঘটনাস্থল অতিক্রম করার সময় অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
পুলিশ জানায়, স্থানীয়দের সঙ্গে কথা বলে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও তিনি এলাকার কারও পরিচিত নন। তার পরিচয় জানার জন্য অনুসন্ধান চলছে।
এ ঘটনায় ভাঙ্গা রেলওয়ে থানায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন