নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর সময় নাজমুল খান শান্ত (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২২ জুন) ভোরে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া পাওয়ার হাউজ এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া নাজমুল খান শান্ত সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিস এলাকার বাসিন্দা এবং দুরুদ খানের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাপানো বিপুল পরিমাণ পোস্টার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, মোগরাপাড়া পাওয়ার হাউজ এলাকায় কয়েকজন যুবক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় নাজমুল খান শান্তকে হাতেনাতে গ্রেপ্তার করা হলেও তার কয়েকজন সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া শান্তর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন