ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তাড়াশে পুলিশি অভিযানে চুরি হওয়া ৩টি গরু উদ্ধার, চোরেরা পালিয়ে গেছে

ছবি:-প্রতিনিধি।

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা-এর ১নং তালম ইউনিয়নের মনোহরপুর গ্রামে চুরির ঘটনায় পুলিশের তৎপরতায় চুরি হওয়া ৩টি গরু উদ্ধার করা হয়েছে।

জানা যায়, মনোহরপুর গ্রামের বাসিন্দা তাইবুর রহমান রিপন (৩৩), পিতা রওশন আলী সরকারের গোয়ালঘরের তালা কেটে দুর্বৃত্তরা ৩টি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

চোরেরা গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে তাড়াশ থানাধীন ১নং তালম ইউনিয়নের হাসান ব্রিজ এলাকায় পুলিশের টহল দলের মুখোমুখি হয়। সন্দেহজনক একটি নীল-হলুদ রঙের নম্বরবিহীন ট্রাক দেখতে পেয়ে পুলিশ ব্যারিকেড স্থাপন করলে চোরেরা ট্রাক ও ৩টি গরু ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ ট্রাক ও গরুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে এসআই খয়রুদ্দিন বলেন, “টহলরত অবস্থায় ট্রাকটি দেখে সন্দেহ হলে আমরা ব্যারিকেড দিই। তখন চোরেরা পালিয়ে যায়।”

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব সময় সজাগ রয়েছি এবং ভবিষ্যতেও থাকব।”

পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

তাড়াশে পুলিশি অভিযানে চুরি হওয়া ৩টি গরু উদ্ধার, চোরেরা পালিয়ে গেছে

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা-এর ১নং তালম ইউনিয়নের মনোহরপুর গ্রামে চুরির ঘটনায় পুলিশের তৎপরতায় চুরি হওয়া ৩টি গরু উদ্ধার করা হয়েছে।

জানা যায়, মনোহরপুর গ্রামের বাসিন্দা তাইবুর রহমান রিপন (৩৩), পিতা রওশন আলী সরকারের গোয়ালঘরের তালা কেটে দুর্বৃত্তরা ৩টি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

চোরেরা গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে তাড়াশ থানাধীন ১নং তালম ইউনিয়নের হাসান ব্রিজ এলাকায় পুলিশের টহল দলের মুখোমুখি হয়। সন্দেহজনক একটি নীল-হলুদ রঙের নম্বরবিহীন ট্রাক দেখতে পেয়ে পুলিশ ব্যারিকেড স্থাপন করলে চোরেরা ট্রাক ও ৩টি গরু ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ ট্রাক ও গরুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে এসআই খয়রুদ্দিন বলেন, “টহলরত অবস্থায় ট্রাকটি দেখে সন্দেহ হলে আমরা ব্যারিকেড দিই। তখন চোরেরা পালিয়ে যায়।”

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব সময় সজাগ রয়েছি এবং ভবিষ্যতেও থাকব।”

পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ