ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডিবির জালে দুই মাদক কারবারি, উদ্ধার ১০ পুরিয়া হেরোইন।

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানে দল মঙ্গলবার (১৬ জুন ২০২৬) রাত ১১. ৩০ মিনিটের দিকে গলাচিপা থানাধীন ছৈলাবুনিয়া গ্রামের বাদুরা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জাহিদুল হাসান লোকমান (৩৫) ও মো. বশির হাওলাদার (৪০)। তাদের দেহ তল্লাশি করে মোট ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য উল্লেখযোগ্য এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলার পর আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারাও এ অভিযানের প্রশংসা করে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ডিবির জালে দুই মাদক কারবারি, উদ্ধার ১০ পুরিয়া হেরোইন।

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানে দল মঙ্গলবার (১৬ জুন ২০২৬) রাত ১১. ৩০ মিনিটের দিকে গলাচিপা থানাধীন ছৈলাবুনিয়া গ্রামের বাদুরা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জাহিদুল হাসান লোকমান (৩৫) ও মো. বশির হাওলাদার (৪০)। তাদের দেহ তল্লাশি করে মোট ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য উল্লেখযোগ্য এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলার পর আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারাও এ অভিযানের প্রশংসা করে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ