ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোনারগাঁয়ে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) রাত পৌনে বারোটার দিকে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার কাঁচপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- ০১) উপজেলার সনমান্দি ইউনিয়নের খৈতারগাঁও গ্রামের মৃত সামছুল মিয়ার ছেলে মঞ্জুরুল ইসলাম ০২) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার হাসান-হোসাইন নগরের ফরিদ মিয়ার ছেলে মোঃ ফাহিম এবং ০৩) চট্রগ্রামের কোতয়ালি থানার পাথরঘাটা গ্রামের আঃ রহমানের ছেলে মোঃ হাবিবুর রহমান ওরফে চিকন আলী।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কাঁচপুরের চেঙ্গাইন বালুর মাঠ এলাকায় বিশেষ অভিযানের সময় আটককৃত তিন জনকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। তারা গাঁজা সেবনের পাশাপাশি গাঁজার ব্যবসা করেন। এছাড়া আটককৃত মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একাধিক মামলা রয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের সাথে কোন আপোষ নয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) রাত পৌনে বারোটার দিকে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার কাঁচপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- ০১) উপজেলার সনমান্দি ইউনিয়নের খৈতারগাঁও গ্রামের মৃত সামছুল মিয়ার ছেলে মঞ্জুরুল ইসলাম ০২) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার হাসান-হোসাইন নগরের ফরিদ মিয়ার ছেলে মোঃ ফাহিম এবং ০৩) চট্রগ্রামের কোতয়ালি থানার পাথরঘাটা গ্রামের আঃ রহমানের ছেলে মোঃ হাবিবুর রহমান ওরফে চিকন আলী।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কাঁচপুরের চেঙ্গাইন বালুর মাঠ এলাকায় বিশেষ অভিযানের সময় আটককৃত তিন জনকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। তারা গাঁজা সেবনের পাশাপাশি গাঁজার ব্যবসা করেন। এছাড়া আটককৃত মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একাধিক মামলা রয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের সাথে কোন আপোষ নয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ