ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

ছবি : প্রতিনিধি

খুলনায় জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর রোটারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব। বৈশ্বিক উষ্ণায়নের কারণে তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

তিনি জানান, চাকরিজীবনের বিভিন্ন কর্মস্থলে তিনি নিয়মিত বৃক্ষরোপণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় খুলনায় দায়িত্ব গ্রহণের পর কেএমপি পুলিশ লাইন্সসহ বিভিন্ন স্থাপনায় ৫৫০টিরও বেশি ফলজ ও ফুলের গাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আরও ১২ হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশীয় ফলের ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে পুলিশ কমিশনার বলেন, দেশি ফল ব্যবহারে একদিকে যেমন কৃষক ও খামারিরা লাভবান হবেন, অন্যদিকে দেশের অর্থ দেশের মধ্যেই থাকবে। তিনি শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান।

পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কক্সবাজার থেকে ভার্চুয়ালি সম্প্রচারিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। এরপর শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

এসময় খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা), জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ