ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাহুবলে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও উজ্জ্বল রায়

ছবি : প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গর্জন ও তেলসুর গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) উপজেলার পুটিজুরি বনবিট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের গৃহীত এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ বছরই উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, সড়কের পাশ এবং উন্মুক্ত স্থানে ব্যাপকভাবে চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বাহুবল উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বন বিভাগের সঙ্গে সমন্বয় করে উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “সবাই নিজ নিজ বাড়ির আঙিনা ও চারপাশে অন্তত একটি হলেও ফলজ, বনজ কিংবা ঔষধি গাছ লাগান। এতে একদিকে যেমন পরিবারের পুষ্টি নিশ্চিত হবে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।”

এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বাহুবলে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও উজ্জ্বল রায়

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গর্জন ও তেলসুর গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) উপজেলার পুটিজুরি বনবিট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের গৃহীত এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ বছরই উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, সড়কের পাশ এবং উন্মুক্ত স্থানে ব্যাপকভাবে চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বাহুবল উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বন বিভাগের সঙ্গে সমন্বয় করে উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “সবাই নিজ নিজ বাড়ির আঙিনা ও চারপাশে অন্তত একটি হলেও ফলজ, বনজ কিংবা ঔষধি গাছ লাগান। এতে একদিকে যেমন পরিবারের পুষ্টি নিশ্চিত হবে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।”

এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ