ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সেবাশ্রম রোডে বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান, নির্মাণাধীন ভবনকে ৫ হাজার টাকা জরিমানা

ছবি : প্রতিনিধি

১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে নওগাঁ সদরের চকএনায়েত (সেবাশ্রম রোড) এলাকায় বিকেল ৩:৩০ ঘটিকায় বায়ুদূষণবিরোধী একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে নির্মাণসামগ্রী (পাথর ও বালি) সড়কের ওপর ফেলে রাখা এবং যথাযথভাবে ঢেকে না রাখার কারণে একটি নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় আশপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদের সতর্ক করা হয় এবং উপস্থিত জনগণকে পরিবেশ দূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এছাড়া ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সেবাশ্রম রোডে বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান, নির্মাণাধীন ভবনকে ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে নওগাঁ সদরের চকএনায়েত (সেবাশ্রম রোড) এলাকায় বিকেল ৩:৩০ ঘটিকায় বায়ুদূষণবিরোধী একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে নির্মাণসামগ্রী (পাথর ও বালি) সড়কের ওপর ফেলে রাখা এবং যথাযথভাবে ঢেকে না রাখার কারণে একটি নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় আশপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদের সতর্ক করা হয় এবং উপস্থিত জনগণকে পরিবেশ দূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এছাড়া ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ