ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কালিয়া উপজেলায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ছবি : প্রতিনিধি

বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের অন্তর্গত মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরই ধারাবাহিকতায় নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আর্মস্ট্রং, উপজেলা শ্রমিক দলের সভাপতি মিলন চৌধুরীসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কালিয়া উপজেলায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের অন্তর্গত মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরই ধারাবাহিকতায় নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আর্মস্ট্রং, উপজেলা শ্রমিক দলের সভাপতি মিলন চৌধুরীসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ