ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি, গুদাম ও অফিস পুড়ে ছাই

ছবি:-প্রতিনিধি।

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের সুজন মালের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ওই বাড়ির আসবার পত্রসহ মূল্যবান মালামাল

আশপাশের কয়েকটি গোডাউন এবং  দৈনিক সমকাল পএিকা তাড়াশ উপজেলা প্রতিনিধি অফিস পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ১১টার দিকে সুজন মালের বাড়ি থেকে হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতাকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই ঘরের ভেতরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।

প্রাথমিক ধারণা: ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নাঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

তবে অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ আটকা না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাড়াশ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো মনজুরুল আলম জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি, গুদাম ও অফিস পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের সুজন মালের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ওই বাড়ির আসবার পত্রসহ মূল্যবান মালামাল

আশপাশের কয়েকটি গোডাউন এবং  দৈনিক সমকাল পএিকা তাড়াশ উপজেলা প্রতিনিধি অফিস পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ১১টার দিকে সুজন মালের বাড়ি থেকে হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতাকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই ঘরের ভেতরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।

প্রাথমিক ধারণা: ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নাঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

তবে অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ আটকা না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাড়াশ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো মনজুরুল আলম জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ