বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের নায়ক ছিলেন ইনফর্ম উইঙ্গার মাইকেল অলিস, যিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন। একই সঙ্গে এটি ছিল ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের স্বদেশের মাটিতে শেষ ম্যাচ।
ঘরের মাঠে বিশ্বকাপ-পূর্ব শেষ ম্যাচ হওয়ায় দর্শকদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। তবে প্রথম গোলের জন্য সমর্থকদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৪৩তম মিনিট পর্যন্ত। ডি-বক্সের ভেতরে ফাঁকায় বল পেয়ে আলতো ছোঁয়ায় জালে পাঠিয়ে ফ্রান্সকে এগিয়ে দেন অলিস।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফরাসিরা। দ্বিতীয়ার্ধ শুরুর চার মিনিটের মাথায় জটলার মধ্যে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন অলিস। তার শটের গতি সামাল দিতে পারেননি নর্দান আয়ারল্যান্ডের গোলরক্ষক।
৬৪তম মিনিটে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় নর্দান আয়ারল্যান্ড। তবে সেই সম্ভাবনা টিকতে দেননি অলিস। ম্যাচের ৭৪তম মিনিটে বাম প্রান্ত থেকে ড্রিবলিং করে জায়গা তৈরি করে নেওয়া তার দৃষ্টিনন্দন কোনাকুনি শট জড়িয়ে যায় জালে। গোলরক্ষক চেষ্টা করেও বলের নাগাল পাননি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরাসি উইঙ্গার।
ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নেমে গোলের চেষ্টা করেন কিলিয়ান এমবাপ্পেও। তবে তিনি নামের পাশে গোল যোগ করতে পারেননি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গত বিশ্বকাপের রানার্সআপরা।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের জন্য ম্যাচটি ছিল বিশেষ আবেগের। টানা ১৪ বছর দায়িত্ব পালনের পর দেশের মাটিতে শেষবারের মতো জাতীয় দলের কোচ হিসেবে মাঠে দাঁড়ান তিনি। চলমান বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই কোচ।
স্বদেশের মাটিতে কোচিং অধ্যায়ের ইতি টানলেও দেশমের সামনে এখন আরও একটি লক্ষ্য—ফ্রান্সকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া। আগামী ১৬ জুন নিউ জার্সিতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফরাসিরা। গ্রুপ ‘আই’-এ তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।
বিষয় : বিশ্বকাপ ফুটবল ২০২৬

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন