ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ৫ ব্যবসায়ী গ্রেফতার

ছবি : প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২০ গ্রাম গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গত ৬ জুন উপজেলার নওগাঁ ইউনিয়ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন নওগাঁ গ্রামের সেরাজ প্রামাণিকের ছেলে শরিফুল ইসলাম খবির (৩৭), মৃত আবেদ আলীর ছেলে মামুন সরদার (৩৩), নজরুল প্রামাণিকের ছেলে এসার প্রামাণিক (২৪), রুহুল আমিনের ছেলে তুষার খন্দকার (২৫) এবং উল্লাপাড়া উপজেলার আইলের উপর গ্রামের মৃত সাত্তার মোল্লার ছেলে জিয়াউর রহমান (৩৬)।

অভিযান সূত্র জানায়, মাদক কেনাবেচার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিএনসি’র “ক” সার্কেলের উপ-পরিদর্শক মো. আছাদুল হক বাদী হয়ে তাড়াশ থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন।

তাড়াশ থানা পুলিশ জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ৫ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২০ গ্রাম গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গত ৬ জুন উপজেলার নওগাঁ ইউনিয়ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন নওগাঁ গ্রামের সেরাজ প্রামাণিকের ছেলে শরিফুল ইসলাম খবির (৩৭), মৃত আবেদ আলীর ছেলে মামুন সরদার (৩৩), নজরুল প্রামাণিকের ছেলে এসার প্রামাণিক (২৪), রুহুল আমিনের ছেলে তুষার খন্দকার (২৫) এবং উল্লাপাড়া উপজেলার আইলের উপর গ্রামের মৃত সাত্তার মোল্লার ছেলে জিয়াউর রহমান (৩৬)।

অভিযান সূত্র জানায়, মাদক কেনাবেচার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিএনসি’র “ক” সার্কেলের উপ-পরিদর্শক মো. আছাদুল হক বাদী হয়ে তাড়াশ থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন।

তাড়াশ থানা পুলিশ জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ