ভাঙ্গায় শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল, পরিবারের পাশে থাকার আশ্বাস

ভাঙ্গায় শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল, পরিবারের পাশে থাকার আশ্বাস
ছবিঃ প্রতিনিধি
প্রিন্ট

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ মোঃ রাজু মোল্লার কবর জিয়ারত করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং পরিবারের পাশে সারাজীবন থাকার আশ্বাস দেন।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে রাজু মোল্লার বাড়িতে যান সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। সেখানে তিনি রাজু মোল্লার কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, রাজু মোল্লার বাড়ির সামনের সড়কটি তাঁর নামে নামকরণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজু মোল্লার পরিবারের পাশে থাকতে তাঁকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও আশ্বাস দেন, সারাজীবন রাজু মোল্লার পরিবারের পাশে থাকবেন এবং তাঁর স্মৃতি ধরে রাখতে তাঁর নামে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির  সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম,সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা,সহ উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-